প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৬, ৯:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৭, ২০২৬, ৬:০২ পি.এম
বর্ষার রঙ : আব্দুস সাত্তার সুমন
টিনের চালে টাপুর-টুপুর
বৃষ্টি নামে ঝুম,
আকাশ জুড়ে মেঘের ভেলায়
চোখে আসে না ঘুম।
কদম ফুলে গন্ধ ছড়ায়
ভিজে পথের ধূলি,
দিঘির জলে পদ্ম নাচে
হাসে শাপলা-ফুলি।
কাদামাটির পথ পেরিয়ে
ছুটে শিশুর দল,
বর্ষা আসে প্রাণের মাঝে
নিয়ে নতুন জল।
কখনো মেঘ, কখনো রোদ
কখনো বৃষ্টির ধারা,
বর্ষা যেন সবুজ মেখে
সাজায় বাংলা সারা।
Copyright © 2026 Somoyer Kheya. All rights reserved.