ঢাকা 05:10 am, Wednesday, 18 November, 2026

অসাধারণ গল্প

গল্প : সু (অ) বিচার- হোসাইন মোশাররফ 

  • আপডেট সময় : ০৪:৩৭:২৮ pm, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
সময়ের খেয়া অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আমাদের গ্রামে চেয়ারম্যান বাড়ির বারান্দায় সালিশ বসেছে। একদিকে হতদরিদ্র রহিম চাচা ও তার পরিবার, অন্যদিকে এলাকার প্রভাবশালী মাতবর কাসেম আলী। অভিযোগ—কাসেম আলীর লোকজন জোর করে রহিম চাচার পৈত্রিক জমির সামান্য অংশ দখল করে নিয়েছে। সালিশের বিচারক স্বয়ং চেয়ারম্যান মকবুল সাহেব।

দশ গ্রাম বিশ গ্রাম ছাড়িয়ে মকবুল সাহেব এর বিচার ব্যবস্থার সুনাম। সুবিচারের এই খ্যাতির জন্যেই তিনি বারবার বিনা খরচায় চেয়ারম্যান হন। এমন একটা কথা এলাকার সবার শোনা। যদিও ভোটের রাতের আগের খবর ভিন্ন।

বিচারের শুরুতেই তিনি দুপক্ষের কথা মনোযোগ দিয়ে শুনলেন। সবার কথা শোনার পর মকবুল সাহেব প্রথমেই কাসেম আলীর দিকে রাগান্বিত হয়ে বললেন, ‘অই মিয়া জমি জিরাত কি কবরে নিয়ে যাইবা? তোমার কি মনে একটুও খোদার ভয় নাই? তাছাড়া তুমি যেই কাজটা করলা তোমার কি ঠিক করলা? কার সাথে করছো একটু বিবেচনা করে করছো? রহিম ভাই আমার কি হয় জানো? তোমার কি মনে হয় তুমি এতোটাই লায়েক হয়ে গেছো যে আমি থাকতে রহিম ভাইয়ের ক্ষতি করবা? বলেই একটু ক্ষান্ত হলেন। উপস্থিত সবার চেহারা দেখে মনে হচ্ছে সবাই বাংলা সিনেমার শেষ দৃশ্য দেখে অবাক হয়ে খুশিতে বুদ।

একটু সময় নিয়ে আবার বললেন, ‘শোন কাসেম আলী, তুমি রহিম ভাইকে বিশ হাজার টাকা দিয়ে দিবে, আর তা আজই। আর বাউন্ডারি যতটুকু দিয়েছো আর একটা ইটও লাগাবে না। আমি পরবর্তীতে জানাব কখন কি করা লাগবে, কি করা যাবে, কি করা যাবে না।

বিচার শেষে উপস্থিত সবাই খুব খুশি। খুশি রহিম চাচাও।

​গ্রামের মোড়ে দাঁড়িয়ে চেয়ারম্যানের চামচা রফিক মুচকি হেসে কানে কানে মকবুল সাহেবকে বলল, “চেয়ারম্যান সাব, কাসেম ভাই তো খামতি রাখেন নাই! এক লাখ টাকার জমি বিশ হাজারে রফা, আর বাকি আশি হাজার তো সোজা আপনার ড্রয়ারে। এদিকে দেখেন, গরিবগুলো এমন খুশি হইছে যে নিজেদের রাজা মনে করতেছে!”
​মকবুল সাহেব তামাকের পাইপে একটা টান দিয়ে তৃপ্তির হাসি হাসলেন। বললেন, “আরে মিয়া, আসল চাল চাললে শিকার বুঝতেই পারে না সে জবাই হয়েছে কি না। একেই বলে মোক্ষ বিচার—যেখানে ছাগলও খুশি, কসাইও খুশি!”

​রহিম চাচারা তখন বাড়ির পথে সুখি হয়ে এগোচ্ছিল। তারা বুঝতেই পারল না, মায়ার চাদরে মুড়িয়ে তাদের ঠিক কতটা সর্বস্বান্ত করা হয়েছে। ঠকে যাওয়ার সেই করুণ দৃশ্যটি তাদের নিজেদের চোখে পড়ল না।

মকবুল চেয়ারম্যান আমার বাবা। ছেলে হয়েও উনার সব কুকর্মের আলামত জোগাড় করে চলেছি অনেক দিন হলো। একদিন আমিই উনার সব কুকর্ম ফাস করবো। একটু অপেক্ষা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

অসাধারণ গল্প

গল্প : সু (অ) বিচার- হোসাইন মোশাররফ 

আপডেট সময় : ০৪:৩৭:২৮ pm, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬