শিরোনাম ::
প্রচ্ছদ /
অনুবাদ সাহিত্য, আঁকিবুঁকি, আর্কাইভ, উপন্যাস, কবিতা, কৌতুক, গল্প, ছোট কাগজ, জন্মদিবস, নাটক, প্রবন্ধ ও নিবন্ধ, বই পরিচিতি ও পর্যালোচনা, ভ্রমণ ও প্রবাস, মতামত/কলাম, শিল্প ও সংস্কৃতি, সাক্ষাৎকার, সাহিত্য সংবাদ, স্মরণ, স্রোত/নবীন কলম
পবিত্র অপেক্ষা
- আপডেট সময় : ০৫:১৫:২২ pm, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
নুরুল ইসলাম নূরচান
খুব গভীরে নামার কোনো প্রয়োজন নেই,
দূরত্বটুকু থাকুক ঠিক আগের মতো,
যেমন নদীর দুই তীরের মাঝে বয়ে চলে অদৃশ্য এক আকুতি।
তুমি বরং মেঘের ওপাশেই দাঁড়িয়ে থেকো,
যেখানে আলো পৌঁছায় না পুরোপুরি,
যেখানে স্পর্শের আগেই ফুরিয়ে যায় চাওয়া-পাওয়া।
কাছে আসা মানেই তো দূরত্ব ঘুচে যাওয়া নয়,
মাঝে মাঝে ব্যবধানটুকুই আসল পরিচয় হয়ে বাঁচে।
চোখে চোখ রাখা যাক কুয়াশার ভেতর থেকে,
হাত দুটো শুধু ছুঁয়ে যাক শূন্যতার সীমানা।
তুমি দূরেই থেকো,
দূরত্বেই রচিত হোক আমাদের সবচেয়ে সুন্দর এবং পবিত্র অপেক্ষা।








