ঢাকা 01:07 am, Thursday, 19 November, 2026

কবিতা

জীবনের উল্টো আয়না : রানা জামান

  • আপডেট সময় : ০৫:৫৩:৩৮ pm, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Oplus_131072

সময়ের খেয়া অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
জীবন এক অদ্ভুত অথবা দারুণ আয়না
মুখ দেখা গেলেও নিজেকে চেনা যায় না
যত কাছে যেতে চাই
তত দূরে সরে যায় নিজের ছায়া।

যে সুখের জন্য সারাজীবন দৌড়াই
কাছে পৌঁছে দেখি—ভেতরে শূন্যতা
যে দুঃখকে অভিশাপ ভেবেছি
সেই দুঃখ শেখায় বাঁচার ব্যাকরণ।

মানুষ মৃত্যুর দিকে মুখ করে বেঁচে থাকে
স্বপ্ন দেখে বাস্তবতার চোখে ধুলো দিয়ে
পৃথিবীকে জয় করতে গিয়ে
হারায় নিজের ভেতরের মানচিত্র।

সম্পর্কের ভিড়ে বাড়ে একাকিত্ব
নীরবতার মাঝেই জন্ম নেয় উচ্চ স্বর
ধরে রাখতে চাই যা, তা ফসকে যায়
যা ছেড়ে দিই, তা স্মৃতির শেকড় ছড়ায়।

জীবন সরল সমীকরণ নয় কোনো
প্রতি উত্তরে লুকিয়ে থাকে নয়া প্রশ্ন
বেঁচে থাকাটাই সবচেয়ে বিরাট বিস্ময়
সেই বিস্ময়ের নাম জীবনের পরিহাস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কবিতা

জীবনের উল্টো আয়না : রানা জামান

আপডেট সময় : ০৫:৫৩:৩৮ pm, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
জীবন এক অদ্ভুত অথবা দারুণ আয়না
মুখ দেখা গেলেও নিজেকে চেনা যায় না
যত কাছে যেতে চাই
তত দূরে সরে যায় নিজের ছায়া।

যে সুখের জন্য সারাজীবন দৌড়াই
কাছে পৌঁছে দেখি—ভেতরে শূন্যতা
যে দুঃখকে অভিশাপ ভেবেছি
সেই দুঃখ শেখায় বাঁচার ব্যাকরণ।

মানুষ মৃত্যুর দিকে মুখ করে বেঁচে থাকে
স্বপ্ন দেখে বাস্তবতার চোখে ধুলো দিয়ে
পৃথিবীকে জয় করতে গিয়ে
হারায় নিজের ভেতরের মানচিত্র।

সম্পর্কের ভিড়ে বাড়ে একাকিত্ব
নীরবতার মাঝেই জন্ম নেয় উচ্চ স্বর
ধরে রাখতে চাই যা, তা ফসকে যায়
যা ছেড়ে দিই, তা স্মৃতির শেকড় ছড়ায়।

জীবন সরল সমীকরণ নয় কোনো
প্রতি উত্তরে লুকিয়ে থাকে নয়া প্রশ্ন
বেঁচে থাকাটাই সবচেয়ে বিরাট বিস্ময়
সেই বিস্ময়ের নাম জীবনের পরিহাস।