ঢাকা 02:29 am, Friday, 27 November, 2026

কবিতা

আমি তোমাকে জড়াতে চাইনি : বিউটি রায়

  • আপডেট সময় : ০৭:৫৬:২৪ pm, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Oplus_131072

সময়ের খেয়া অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রেম যে শুধু স্বচ্ছ টলমলে জল বিশেষ নদী।
যার গভীরতা মাপা যায়। যার বুকে একটু কাদা মিশলে নদী ঘোলাটে হয়ে যায়।

আমি চেয়েছি ভালোবাসতে। ভালোবাসা এক গভীরতম সমুদ্র। যার গভীরতা মাপা যায় না। যার অতলে থাকে অনেক না বলা বেদনার মতো সৈয্য শক্তি।
জীবনে চলার পথে সৈয্য শক্তি খুব প্রয়োজন। তাই এই অসীম ক্ষমতাবান শক্তি দিয়ে আমি তোমাকে বেঁধে রাখতে চেয়েছি।

প্রেম সুন্দর, তবে তা ক্ষণিকের। আর ভালোবাসা এক অসীম আকাশ। যেখানে হাজারো ঝড়ে এলোমেলো হয়ে যাওয়া পৃথিবীও শান্ত হয়ে যায়।

তবে প্রেম ও ভালোবাসা দুটোই কিন্তুু সহোদর। একটিকে তুচ্ছ করলে, অন্যটিও ব্যথা পায়।দুটিই আবেগের বহিঃপ্রকাশ।

শুধু তুমিই বললেনা, তুমি কোনটি চাও?
আবেগকে নিয়ন্ত্রণ করে, পুড়ে, পুড়ে হৃদয়ের আকাশে অগ্নুৎপাত হয়ে যে লাভা থেকে শক্ত আবরণের সৃষ্টি করে, তাই হলো ভালোবাসা।

শুধু তুমি বুঝতে পারলেনা প্রিয়।
আমি জীবনের পথে পথে সেই ভালোবাসাই বিলিয়ে গেলাম।

আমি পেয়েছি এটা আমার সৌভাগ্য।
তুমি পেলেনা, এটা তোমার দুরভাগ্য।

পশ্চিম ব্রাহ্মণ্দী, নরসিংদী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
error: Content is protected !!

কবিতা

আমি তোমাকে জড়াতে চাইনি : বিউটি রায়

আপডেট সময় : ০৭:৫৬:২৪ pm, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬