শিরোনাম ::
কবিতা : যদি বদলানো যেত- সুমন খান
- আপডেট সময় : ০১:০১:০১ pm, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

জীবনটা বদলে যদি আবার
নতুন করে সাজানো যেত
বদলে দেওয়া যেত
এ মনের অব্যক্ত কথাগুলো।
যদি তোমাকে না পাবার সাধটা
আবার পূরণ হতো
হয়তো জীবনের যন্ত্রণাটা
ভুলে থাকা যেত।
যদি চোখের ঈশান কোণে
যে অশ্রুরধারা বহে রোজ
এ মনের গহীনতলে আছড়ে পড়া
ঢেউয়ের জয়োৎসবে যে ছবিটি
ফুটে ওঠে রোজ।
এ চোখের পাপড়িতে জলছবি হয়ে
যে প্রতিচ্ছবি ফুটে ওঠে
যদি তা তোমার হতো
তবে হয়তো বেঁচে থাকার
সাধটা পূরণ হতো।
যদি বদলানো যেত জীবনধারায় চলা
অঘোষিত নিয়মের বেড়াজালে ঘেরা এই জীবনটা।
















