ঢাকা 08:57 am, Saturday, 28 November, 2026

কবিতা

শরতে শূন্যতার উপাখ্যান : রফিকুল ইসলাম

  • আপডেট সময় : ০৬:১৪:২০ pm, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
সময়ের খেয়া অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনন্ত নীলের বুকে মেঘেরা চলে যায়

‎এক মায়াময় শূন্যতার টানে,

‎শ্বেত মেঘেদের যে মহানিষ্ক্রমণ,

‎সে তো নয় কোনো মহোৎসব —

‎সে এক মহাজাগতিক একাকীত্ব।

‎শিউলি ঝরার যে নিঃশব্দ পতন ঘটে,

‎তা আমারই বুকে জমে থাকা

‎এক প্রাচীন উপাখ্যান।

‎নদীর কূলে কাশফুলের এই ব্যাকুল দোলা

‎কোনো চপল নৃত্য নয়,

‎সে তো  অলখ ছোঁয়ায় কেঁপে ওঠা তৃষ্ণা।

‎যে শরতের পূর্ণিমা আলোতেও—

‎নেমে আসে কাল্পনিক অমাবস্যার অন্ধকার।

‎দিগন্তরেখা যেখানে মরীচিকার মায়াজাল বোনে,

‎সেখানে আমার না-পাওয়ার হাহাকার

‎অমল ধবল হয়ে ফোটে।

‎হে শরৎ, তোমার এই স্নিগ্ধ রোদের তীব্র দহন—

‎বাইরে নয়, আমার অন্তহীন অন্তরালে।

‎শুভ্রতার এই আবরণে যে চিতার আগুন,

‎তাতে পুড়ে ছাই হয় প্রতিদিন

‎শান্ত নীল জলে এক একটা নীলপদ্ম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
error: Content is protected !!