ঢাকা 09:06 am, Sunday, 29 November, 2026

কবিতা

দেওয়ান খালীর বাঁকে : আলমগীর হোসেন 

  • আপডেট সময় : ০৪:৪৯:৪৮ pm, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
সময়ের খেয়া অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

​বৃষ্টিভেজা সন্ধ্যারাতে

চলছি একা খালের বাঁকে,

দেওয়ান খালীর পুলের পাশে

পায়ে নরম ঠেকল কী যে!

​শেফালীরা কেঁদে বলল—

ভুলে গেলে আমায় শেষে?

দেওয়ান খালীর বাঁকে বাঁকে

মাছ ধরিতে দিনে-রাতে,

আম কুড়াতে, শেফালি কুড়াতে—

সে কথা কি আজ ভুলে গেলে?

​হাঁটছ হেথায়, খেলছ সেথায়,

আঁখির ফাঁদে পড়ত আঁখি—

সে দেখা কি শুধুই ফাঁকি?

আঁখির কোণে অশ্রু এসে

শিশিরের সাথে গেল মিশে।

​ভুলি নাই তোমায়, ভুলি নাই,

মন যে সেথায় যেতে চায়—

জন্মেছি যেথায়, খেলেছি যেথায়,

শৈশবের সেই স্মৃতিঘেরা

দেওয়ান খালীর বাঁকে

মন যে সেথায় টানে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
error: Content is protected !!

কবিতা

দেওয়ান খালীর বাঁকে : আলমগীর হোসেন 

আপডেট সময় : ০৪:৪৯:৪৮ pm, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

​বৃষ্টিভেজা সন্ধ্যারাতে

চলছি একা খালের বাঁকে,

দেওয়ান খালীর পুলের পাশে

পায়ে নরম ঠেকল কী যে!

​শেফালীরা কেঁদে বলল—