শিরোনাম ::
কবিতা
বুড়োবুড়ি : আনোয়ার হোসেন
- আপডেট সময় : ০৭:১৬:৩৪ pm, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

সমাজ মোদের বদলে গেছে
রাখেনা কেহ খোঁজ।
মা বাবাকে দেয় না ভাত
লাগে না তো লাজ।
মা বাবা আজ বুড়োবুড়ি
এই সংসারের বোঝা।
বাবা মার কথা শোনতে নারাজ
চালাই সংসার সোজা।
বৌ এর কথা সবাই শোনে
মা বাপকে দেয় গালি।
বুড়া বুড়ি সংসারের জ্বালা
বৌ দেয় তালি।
মা বাপের মনের কষ্ট
বুঝে না তো কেউ।
আল্লাহর কাছে পড়বে ধরা
জামাই বেটি বউ।
বৌ এর কথায় মা বাপকে ভুলে
আছে যারা ভাই।
ওদের মতো অমানুষ গুলি
এই সমাজে ঠাঁই।
সমাজ প্রতি যারা আছে
নাইবা কিছু বলে।
এই সুযোগে অমানুষগুলি
মন খুশিতে চলে।

















