শিরোনাম ::
কবিতা
দেওয়ান খালীর বাঁকে : আলমগীর হোসেন
- আপডেট সময় : ০৪:৪৯:৪৮ pm, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

বৃষ্টিভেজা সন্ধ্যারাতে
চলছি একা খালের বাঁকে,
দেওয়ান খালীর পুলের পাশে
পায়ে নরম ঠেকল কী যে!
শেফালীরা কেঁদে বলল—
ভুলে গেলে আমায় শেষে?
দেওয়ান খালীর বাঁকে বাঁকে
মাছ ধরিতে দিনে-রাতে,
আম কুড়াতে, শেফালি কুড়াতে—
সে কথা কি আজ ভুলে গেলে?
হাঁটছ হেথায়, খেলছ সেথায়,
আঁখির ফাঁদে পড়ত আঁখি—
সে দেখা কি শুধুই ফাঁকি?
আঁখির কোণে অশ্রু এসে
শিশিরের সাথে গেল মিশে।
ভুলি নাই তোমায়, ভুলি নাই,
মন যে সেথায় যেতে চায়—
জন্মেছি যেথায়, খেলেছি যেথায়,
শৈশবের সেই স্মৃতিঘেরা
দেওয়ান খালীর বাঁকে
মন যে সেথায় টানে।

















