ঢাকা 09:17 am, Sunday, 29 November, 2026

কবিতা

নিঝুম রাত : বিউটি রায়

  • আপডেট সময় : ০৬:৪২:০৩ pm, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Oplus_131072

সময়ের খেয়া অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিঝুম রাত,

চারপাশে নিস্তব্ধতার হাতছানি।
মাঝে মাঝে শোনা যায় ঝিঁঝি পোকার ডাক।
দূর বাঁশবন থেকে ভেসে আসা হুতুম পেঁচার হাঁক, কুুু-কু-কু।

মাথার কাছে টিকটিক, টিক,
ঘড়ির কাঁটার অস্হীর ডাক,
মনে করিয়ে দেয়—
রাত এখন দুটো ত্রিশ।
এখনো কেন জেগে ? এখনো ঘুম নেই?
ঘুম পরিদের দেশে কি আর বেড়ানো হবেনা আজ।

আমি আজ একা,তুমি পাশে নেই।
পাশের বালিশটি যেন
বারবার বিরহের সুরে অ্যাকুলিত।
প্রিয় আমার তুমি ও কি জেগে?
নাকি গভীর ঘুমে মগ্ন।

হঠাৎই মনে হলো, তুমি বলে উঠলে,
কিগো এতো রাত, তুমি এখনো জেগে?
আমার কথা শুনতে পাওনা নাকি?
মোবাইলটা এখনো হাতেই রাখবে?
ঘুমাতে হবে না?
সকালে যে উঠতে হবে তোমার,
খেয়াল নেই সেই কথা!

আমি ক্লান্ত শরীর নিয়ে, হাই তুলে বলছি,
নাগো, আমার যে ঘুম নেই চোখে,
কি হলো আমার বলোতো??
কেন এখনো জেগে?
এমন তো হওয়ার কথা নয়।
সবাই যখন গভীর ঘুমে মগ্ন,
আর আমি তখনও জেগে।

চেষ্টা করলাম ঘুমানোর
কি করবো বলো,
ঘুম না আসলে?
তাহলে পৃথিবী কি আমার সাথে বিদ্রোহ করছে,
আমি কি বারবার হেরে যাচ্ছি জীবন যুদ্ধে।

তুমি রেগে গিয়ে বললে,
চুপ কর তো,এতো রাতে পাগলের প্রলাপ,
ধুর ছাই ভালো লাগে না।

আমি তখন কাচুমাচু হয়ে,
তোমার ভয়ে,বালিশের তলায় মুখ গুঁজলাম।
আয়রে ঘুম,আয় ঘুম পরিদের দেশে,
আমাকে একটি বার নিয়ে যা…

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
error: Content is protected !!

কবিতা

নিঝুম রাত : বিউটি রায়

আপডেট সময় : ০৬:৪২:০৩ pm, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

নিঝুম রাত,

চারপাশে নিস্তব্ধতার হাতছানি।
মাঝে মাঝে শোনা যায় ঝিঁঝি পোকার ডাক।
দূর বাঁশবন থেকে ভেসে আসা হুতুম পেঁচার হাঁক, কুুু-কু-কু।

মাথার কাছে টিকটিক, টিক,
ঘড়ির কাঁটার অস্হীর ডাক,
মনে করিয়ে দেয়—